ইভটিজিংয়ের অভিযোগে শিক্ষক গ্রেফতার

কুমিল্লায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
গ্রেফতারকৃত রাকিব হোসেন ভূঁইয়া ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং জিরুইন গ্রামের সামাদ ভূঁইয়ার ছেলে।
 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী শনিবার পরীক্ষায় অংশগ্রহণ করে। রাকিব হোসেন তাকে ডেকে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে উত্ত্যক্ত করেন। তার কান্নাকাটি শোনে সহপাঠীরা তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।
 
ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) সামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, ওই ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক রাকিবকে আসামি করে মামলা করেছেন। রাতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
ইত্তেফাক/আরকেজি