বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে মো. মতিন শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ঝাউডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। মতিন শেখ ওই গ্রামের মতো শেখের ছেলে।
 
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি মাঠে কৃষিকাজ করছিলেন মতিন শেখ। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এসএস