পিরোজপুরের কাউখালী থানার পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাগদা ও গলদা চিংড়ির ৪০ লাখ পোনা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের উপস্থিতিতে জব্দকৃত পোনাগুলো সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে।
কাউখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, আজ সোমবার সকালে গোপন খবরের ভিত্তিতে বেকুটিয়া ফেরিঘাট থেকে ৩২টি ব্যারেল ভর্তি বাগদা ও গলদা চিংড়ির পোনা উদ্ধার করে। অভিযান টের পেয়ে পোনা ব্যবসায়ী ও আহরণকারীরা পালিয়ে যায়। কাউখালীর ইউএনও ইসরাত জাহান জানিয়েছেন, ৪০ লাখ পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে।
ইত্তেফাক/এসএস