ভাণ্ডারিয়ায় জেপির আনন্দ মিছিল

ভাণ্ডারিয়ায় রবিবার বিকেলে জাতীয়পার্টি- জেপির অঙ্গ সংগঠন নব গঠিত জাতীয় শ্রমিক পার্টি (জেপি) উপজেলা জেপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক আনন্দ র‌্যলি বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন শ্রমিক পার্টির দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।
 
নব গঠিত কমিটির সভাপতি মো. শাহজাহান সরদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা যুবসংহতির যুগ্ম আহ্বায়ক শাহআলম সরদার, শ্রমিক পার্টির সহ-সভাপতি মো. জামাল সরদার, আ. জলিল সরদার, গোলাম মোস্তফা, কবির সরদার, আলমগীর মৃধা, সাধারণ সম্পাদক মো. সাজাহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. আনিচুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফারুক সরদার, সোহেল সরদার, দফতর সম্পাদক আব্দুল খালেক সরদার প্রমুখ।
 
এসময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেপি চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করে এবং আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ ভাবে জেপির প্রতীক বাই সাইকেল মার্কায় পক্ষে উপজেলা, গ্রাম পর্যায়ে কাজ করার আহ্বান জানান।
 
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল আনোয়ার হোসেন মঞ্জু ১০১সদস্য বিশিষ্ট উপজেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন।
 
ইত্তেফাক/আরকেজি