শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্তে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার গান্ধিগাঁও গ্রামে হাতিটির মৃত্যু হয়।
গ্রামবাসীরা জানায়, ভোরে গভীর অরণ্য থেকে খাদ্যের সন্ধানে বন্যহাতির একটি দল লোকালয়ের ধানক্ষেতে নেমে আসে। ভোর হওয়ার সাথে সাথে হাতির দলটি ফিরে যায়। এ সময় একটি পুরুষ হাতি দলের সাথে যেতে না পেরে মাটিতে লুটিয়ে পরে এবং ঘটনাস্থলেই হাতিটি মারা যায়। গ্রামবাসীদের ধারণা অসুস্থতার কারণে হাতিটির মৃত্যু ঘটে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার বলেন, হাতির মৃতদেহ ময়না তদন্তের পর মাটিচাপা দেয়া হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেআই