সোনাতলায় বজ্রপাতে মা-ছেলের প্রাণহানি

 
বগুড়ার সোনাতলায় বজ্রপাতে মা বিলকিস বেগম (৪০) ও মাদ্রাসা পড়ুয়া ছেলে সোহেল (১৫) মারা গেছেন। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, উপজেলার মধুপর ইউনিয়নের শালিখা (উত্তরপাড়া) গ্রামে সোহেলসহ কয়েকজনে জমিতে ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি এলে তারা জমির পাশেই বেড়াবিহীন একটি স্যালোমেশিন ঘরে সাতজন আশ্রয় নেন। এমতাবস্থায় আকস্মিক তাদের ওপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। আহত হন গোলজার রহমান (৬০) নামে একব্যক্তি।
 
বিলকিস বেগম আব্দুস সালামের স্ত্রী। তাদের সকলকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিত্সক বিলকিস বেগম ও সোহেলকে মৃত ঘোষণা করেন। তারা সকলেই সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার পূর্ব কামারপাড়া গ্রামের বাসিন্দা।
 
ইত্তেফাক/এএম