ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশে কিশোরের লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (১৩) কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চিনাইর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সকালে রেলপথ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহটি দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। 
 
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
ইত্তেফাক/ইউবি