চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কাছে এক পরিবার জিম্মি অভিযোগ এনে তা থেকে পরিত্রাণের জন্য সরকারের কাছে আবেদন করেছেন সৌদি আরব প্রবাসী নুরুল ইসলাম।
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউপির জিয়ারকান্দি গ্রামের খোরশেদ আলমের ছেলে নুরুল ইসলাম সম্প্রতি রিয়াদ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ বশিরের মাধ্যমে মহাপুলিশ পরিদর্শক ঢাকা বরাবর এ আবেদন করেন।
IMG0
তিনি অভিযোগ করেন, একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলামের কাছে থেকে তিনি ৩ লাখ টাকা ধার নেন। তিনি ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি ২ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ১০ হাজার টাকার জন্য চাপ দিলে তাও দিয়ে দেয়া হয়। তাৎকালীন জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মৃত মনির হোসেন বিষয়টি (স্ট্যাম্পের মাধ্যমে) মধ্যস্থতা করেন।
IMG1
তবে চেয়ারম্যান মারা যাওয়ায় পর শহিদুল ইসলাম এবং তার ছেলে মো. শাহ আলম, মো. নূরে আলম, মো. আলম ও মো. শফিক পরিশোধকৃত ৩ লাখ দাবি করে তার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছেন।
নুরুল ইসলাম আরো অভিযোগ করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ত্রাসীরা বাড়িতে আগুন ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন। যার ফলে তিনি দেশে আসতে চাইলেও সন্ত্রাসীদের ভয়ে আসতে পারছেন না।
ইত্তেফাক/আরকেজি