উপজেলা জামায়াতের সাবেক সম্পাদক ও সুরা সদস্য মা. আব্দুল হককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ডোমার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডোমার থানার ওসি মো. মোকছেদ আলী জানান, তার বিরুদ্ধে ডোমার ও নীলফামারী থানায় দুটি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
ইত্তেফাক/আরকেজি