টি-টেন লিগের কোচ হলেন গিবস

টি-টেন ক্রিকেট লিগের দ্বিতীয় আসরে রাজস্থানি হিরোজ এর কোচের দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্সেল গিবস। বর্তমানে কুয়েত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি।
 
গেল বছর টি-টেন লিগে ছয়টি দল অংশ নিয়েছিলো। এবার নতুন দু’টি দল যোগ হয়েছে। নতুন দু’টি দল হলো রাজস্থানি হিরোজ ও কেরালা কিংস। বাকী ছয়টি দল হলো বেঙ্গল টাইগার্স, করাচিয়ান, মারাথা অ্যারাবিয়ানস, নর্দান ওয়ারিয়র্স, পাখতুন টিম ও পাঞ্জাবি লিজেন্ডস। বাসস।
 
ইত্তেফাক/রেজা