রাজবাড়ীর কালুখালীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কালুখালী-বালিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাংশা উপজেলার বিষ্ণপুর এলাকার নজরুলের ছেলে রকি(১৭) ও একই এলাকার হেলালের ছেলে তুহিন(১৮)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে মাঝবাড়ী এলাকার সোনাপুরের দিক থেকে পাংশার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন দুই যুবক। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দেয়। এ সময় মোটর সাইকেলে থাকা ওই দুই যুবক ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ইত্তেফাক/নূহু