কুষ্টিয়ার মিরপুরে মহান মে দিবস পালিত

নানা কর্মসুচীর মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুরে মহান মে দিবস যথাযথভাবে পালিত হয়েছে।

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল, পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা।

সকালে মিরপুর বাজারে অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে সংগঠনভুক্ত উপজেলার কয়েক হাজার শ্রমিক বর্ণাঢ্য র্যালী নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় মিরপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন।

সাংবাদিক হুমায়ুন কবির হিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র হাজী এনামুল হক, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার নাসরীন ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিন্নাহ মল্লিক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা ইমারত নির্মাণ ইউনিয়নের সাংগাঠনিক সম্পাদক মামুন অর রশীদ।

ইত্তেফাক/নূহু