কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল থেকে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর ফৌজদারী মোড় ও চকবাজার এলাকা থেকে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন- জাহাঙ্গীর আলম (৫৫), সিদ্দিকুর রহমান (৪৮), আবদুল মজিদ (৪৭), তৌহিদ (৪০), ইসমাইল হোসেন (৩৮), আনোয়ার হোসেন (৩৫), বাচ্চু মিয়া (৩৫), এমদাদ (২৯), শাহীন মিয়া (২২), মেহেদী মিরাজ (১৯)।
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এসময় বিশৃঙ্খলা ও নাশকতার প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়।
ইত্তেফাক/এসএস