সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জর কাজীপুরে বজ্রপাতে ছানোয়ার হোসেন (২৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের আরও এক কৃষক আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চর ছিন্না ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
 
নিহত ছানোয়ার হোসেন (২৯) মনসুরনগর ইউনিয়নের চর ছিন্না গ্রামের আব্দুল হকের ছেলে। আহত রফিকুল ইসলাম (৪৫) একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
 
স্থানীয়রা জানায়, আজ সকালে কৃষক ছানোয়ার হোসেন ও রফিকুল বাড়ির পাশে ধান কাটতে মাঠে যান। এক পর্যায়ে বজ্রপাতে তাদের শরীর ঝলসে যায়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক ছানোয়ারকে মৃত ঘোষণা করেন।মনসুরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সোহেল আলম এতথ্য  করেছেন।
 
ইত্তেফাক/এসএস