নাসিরনগরে মাদ্রাসা শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুইদিন পর এক মাদ্রাসা শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে রিয়া আক্তার (৮) নামে ওই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রিয়া উপজেলার ধরমণ্ডল গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল আজিজের মেয়ে এবং এলাকার দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় প্রতিবেশী শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 
 
পুলিশ জানায়, রিয়া গত সোমবার সন্ধ্যায় প্রতিবেশী শাহ আলম মিয়ার বাড়িতে  যায়। এর পর থেকে রাত পর্যন্ত অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে তার চাচা আবুল হাসেম রাতেই থানায় জিডি করেন। বুধবার দুপুরে শাহ আলমের  বসত ঘরে পেছনে সেফটিক ট্যাংকের ভিতর থেকে রিয়ার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি