নাসিরনগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার

নাসিরনগরে নিখোঁজের ৩দিন পর মাদ্রাসাছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ধরমণ্ডল গ্রামের শাহ আলমের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় প্রতিবেশী শাহ আলমকে আটক করা হয়েছে। ওই মাদ্রাসাছাত্রীর নাম রিয়া আক্তার (৮)। সে ওই গ্রামের আবদুল আজিজের মেয়ে।
 
পুলিশ জানায়, উপজেলার ধরমণ্ডল দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী রিয়া আক্তার সোমবার সন্ধ্যায় শবেই-বরাতের হালুয়া-রুটি বিতরণ করতে ঘর থেকে বের হয়। কিন্তু সে আর ঘরে ফিরে আসেনি।
 
পরদিন মঙ্গলবার রিয়ার চাচা আবুল বাসার থানায় সাধারণ ডায়েরি করেন। বুধবার দুপুরে তার বস্তাবন্দি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। ওসি মো. আবু জাফর জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি