সাভার চামড়া শিল্প নগরীতে কেমিকেলের সাথে লবন মেশানোর সময় বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ২ শ্রমিক মারা গেছে। এ ঘটনায় গুরুত্বর অসুস্থ অবস্থায় অপর এক শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বুধবার বিকালে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীর প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে।
ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ গোলাম নবী শেখ বলেন, বুধবার বিকেলে প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজ কারখানার শ্রমিক হাসান মাহমুদ (২৫), মাহাবুবুর রহমান (৫০) ও মোয়াজ্জেম হোসেন (২৬) কারখানার ভিতরে চামড়ায় লবণ ও কেমিকেল মেশানোর কাজ করছিলেন। এ সময় বিষক্রীয়ার কারণে হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় কারখানার অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই হাসান মাহমুদ মারা যায়। এ সময় বাকিদের অবস্থা গুরুতর হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহবুবুর রহমান। বর্তমানে মোয়াজ্জেম হোসেন নামে অপর শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিনুল কাদির বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি