সেই গরীবের ১০ টাকার ডাক্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার সময় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতেই ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইন্না ইলায়হে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। জনপ্রিয় এই চিকিৎসকের জানাজা ও দাফনে মানুষের ঢল নেমেছিল।
কয়েক বছর আগে 'আব্দুল হামিদ যিনি ১০ টাকার ডাক্তার' শিরোনামে দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়। সেই থেকে নিজ এলাকার মানুষ ছাড়াও দুর-দুরান্তের মানুষ আব্দুল হামিদকে চিনতেন গরীবের ১০ টাকার ডাক্তার হিসাবে।
ইত্তেফাক/আরকেজি