চিকিৎসকরা অসুস্থদের সর্বশেষ আশ্রয়স্থল: এমপি নিক্সন

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা অনেক দূর থেকে এখানে চাকরি করতে এসেছেন, আপনারা হচ্ছেন অসুস্থ মানুষের সর্বশেষ আশ্রয়স্থল, আপনারা সাধারণ মানুষকে সেবা দিবেন সেটাই সকলের চাওয়া।’
 
তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে এসব কথা বলেন।
 
উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আফজাল হোসেন, এমওসিএস ডা. হাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, রাজনীতিবিদ মো. আনোয়ার আলী মোল্যা প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি