নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম অঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের বহুল আলোচিত একাধিকবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ সিরাজুল হক ওরফে হক চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে এবং কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা রাস্তার পাশ থেকে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করেন। বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টায় উপজেলার বাঁশগাড়ী আড়াকান্দা এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার উপজেলার সায়দাবাদ ফেরিঘাট থেকে ভাড়া মোটরসাইকেলযোগে নিজ এলাকা বাঁশগাড়ী যাওয়ার পথে আড়াকান্দা এলাকায় দুর্বৃত্তরা তাকে প্রথমে গুলি করে পরে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রাখে। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তৃব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন তাকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হক চেয়ারম্যানের অবস্থা রয়েছে বলে জানা গেছে।
ইত্তেফাক/নূহু