যশোরের শার্শা উপজেলায় ১১টি ইউনিয়নের ৯২৫জন আউশ চাষিদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এগুলো বিতরণ করা হয়।
এসময় প্রতি চাষিকে ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। শুধু সার নয় এ সব আউশ চাষিদেরকে উফশী ধান চাষের জন্য চাষিদের নিজ নিজ মোবাইল একাউন্ট এ বিকাশের মাধ্যমে দেয়া হয়েছে পাঁচশ' টাকা এবং নেরিকা জাতের ধান চাষের জন্য দেয়া হয়েছে এক হাজার টাকা।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার।
ইত্তেফাক/এসএস