ফুলবাড়িতে ব্যাটারিচালিত রিকশাভ্যানের ধাক্কায় শিশু নিহত

দিনাজপুরের ফুলবাড়িতে ব্যাটারিচালিত রিকশাভ্যানের ধাক্কায় আপন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। উপজেলার খাজাপুর মোড় নামক স্থানে বৃহস্পতিবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আপন উপজেলার এলুয়ারি ইউনিয়নের রাজখন্ডা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, খাজাপুর রাস্তার পার্শ্বে শিশু আপনসহ কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় একটি চার্জার ভ্যান আপনকে ধাক্কা দেয়। এতে আপন রাস্তার পার্শ্বে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক সঞ্জয় কুমার গুপ্ত তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার সময় স্থানীয়রা চার্জার ভ্যান চালক আলমগীর হোসেনকে আটক করেছে।
 
ইত্তেফাক/নূহু