ফতুল্লায় ছাত্রীর সঙ্গে অশালীন আচরনের দায়ে শিক্ষক বহিষ্কার

ফতুল্লার কাশীপুর হাটখোলা উচ্চ বিদ্যালয়ের আবুল খায়ের নামে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই শিক্ষার্থী দুটি স্ট্যাটাস দিয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। এ ব্যাপারে হাটখোলা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এক জরুরী সভায় অভিযুক্ত সহকারী শিক্ষক আবুল খায়েরকে নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিদ্যালয়ের চাকরী থেকে বহিষ্কার করা হয়েছে।
 
ফেসবুকে দেয়া স্ট্যাটাসের ভিত্তিতে হাটখোলা এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, বিগত ১৪ বছর যাবত আবুল খায়ের হাটখোলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি কোচিং ও প্রাইভেট পড়াতেন। এরমধ্যে হাটখোলা উচ্চ বিদ্যালয়ের সদ্য এসএসসি দেয়া এক ছাত্রীকে পঞ্চম শ্রেণি থেকে তিনি বাসায় গিয়ে পড়াতেন। ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ এনে গত বুধবার ওই ছাত্রীর আত্মীয়-স্বজনরা ও এলাকাবাসী আবুল খায়েরের বাসায় হানা দেয় এবং তাঁর ল্যাপটপে আপত্তিকর ছবি ও ভিডিও পায়। এরপর ক্ষুব্দ এলাকাবাসী আবুল খায়েরকে মারধর করে। এ বিষয় জানাজানি হয়ে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ জরুরী সভা ডেকে আবুল খায়েরকে বিদ্যালয়ের চাকরী থেকে বহিষ্কার করে।
 
ইত্তেফাক/নূহু