হবিগঞ্জের বাহুবলে ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহুবলের উত্তর ভবানীপুর গ্রামের সনজু মিয়ার ছেলে মো. আবুল কালাম (৩৫) এবং আড়াইহাজার উপজেলার সিংগারপুরের জয় দেবনাথের ছেলে অনয় দেবনাথ (২০)।
হবিগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা কার্যলয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী জমিতে আবুল কালাম ধান কাটছিলেন। এ সময় ঝড়-বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার অফিসার্স ইনচার্জ এম এ হক বলেন, অনয় দেবনাথ সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আজ শুক্রবার কলেজ ছুটি থাকায় দুপুরে বাড়ির পাশের চক থেকে ধান কেটে বাড়িতে ফেরার সময় তিনি হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হন।
ইত্তেফাক/এসএস