ভারত থেকে অবৈধভাবে আনার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেহলার খারহাট সীমান্ত এলাকা থেকে ১১ কেজি রুপার গহনাসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারীর নাম সালেক গাজী। তিনি খারহাট গ্রামের জব্বার গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ রুপার গহনা আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার পুলিশ খারহাট এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১১ কেজি রপার গহনাসহ সালেক গাজী নামে এক চোরাকারবারীকে আটক করা হয়।
ইত্তেফাক/ইউবি