রাঙ্গামাটি হত্যাকাণ্ড: সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে

রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও গণতান্ত্রিক ইউপিডিএফের ৫ নেতাকর্মী হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। তবে আজ শনিবার সকাল পর্যন্ত কোন মামলা হয়নি।
 
এদিকে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামানসহ পুলিশের দুজন ঊর্দ্ধতন কর্মকর্তার যাওয়ার কথা রয়েছে।
 
নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন, বর্তমানে নানিয়ারচরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে। উপজেলা চেয়ারম্যান ও ৫ নেতাকর্মীকে হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
এদিকে নানিয়ারচরের পরপর দুটি হত্যাকাণ্ডের পর সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। নানিয়ারচরের একমাত্র সড়ক পথ রাঙ্গামাটি মহালছড়ি খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি