হবিগঞ্জ জেলা কারাগারের আব্দুল হক (৪৫) নামে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তিনি মারা যান। আব্দুল খালেক বাহুবল উপজেলার রসুলপুর গ্রামের মধু মিয়ার ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, জেলা কারাগারের হাজতি আব্দুল হক আজ সকালে বুকে ব্যথা অনুভব করলে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেলা কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন জানান, স্ত্রীর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলায় আসামি হয়ে এক মাস আগে আব্দুল হক কারাগারে এসেছিলেন।
ইত্তেফাক/এসএস