কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরের পৌরবাজারে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের করুণ মৃত্যু ঘটেছে। আজ শনিবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম আজিবার মণ্ডল (৭৫)। তিনি উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মৃত সবেদ আলী মণ্ডলের ছেলে।
 
জানা গেছে, বৃদ্ধ আজিবার বাড়ি থেকে কালোজিরার তেল ভাঙ্গানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওই সময় রেলওয়ে ব্রিজ পার হচ্ছিলেন তিনি। রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ী ট্রেন ওই ব্রিজ দিয়ে অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।
 
ইত্তেফাক/এমআই