নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম বলেছেন, বিগত সরকারের সময় বিদ্যুতের জন্য অনেক টাকা ও সময় অপচয় করেও বিদ্যুৎ পাওয়া যায়নি। আর এখন বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই আওয়ামী লীগ সরকারের আমলেই প্রত্যেক গ্রামাঞ্চলের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।
আজ শনিবার বিকালে নাসিরনগর উপজেলার দক্ষিণ সিংহগ্রামে পল্লী বিদ্যুাতায়নের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মাসউদ পারভেজ মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ, সহকারী জেনারেল ম্যানেজার (নিপর) মো. নজরুল ইসলাম, ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান জিতু মিয়া, বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পৃথ্বিশ রঞ্জণ পোদ্দার, প্রধান শিক্ষক আবদুর রহিম, উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক জুরান, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্যসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় বিজয়লক্ষী স্কুল মাঠে একসভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ১ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৫‘শ টাকা ব্যয়ে ৯.১৯৩ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত গ্রামে ৬৮৪ জনের মধ্যে ৫৬২ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বাকিদেরকে পর্যায়ক্রমে সংযোগ দেয়া হবে।
সকালে দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে ৪০ ফুট দীর্ঘ হরিপুর-টেকপাড়া রাস্তায় খালের ওপর ব্রিজ নির্মাণের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
ইত্তেফাক/এমআই