ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিতেলী গ্রামে বজ্রপাতে মানোযার হোসেন ( ৪৫ ) নামে এক কৃষক ও মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের নির্মল কুমার শর্মা ( ৩৬ ) নামে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
হরিণাকুণ্ডু থানার ওসি এস এম শওকত আলি জানান, বিকালে মানোযার হোসেন মাঠে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান, বিকালে নির্মল কুমার শর্মা মির্জাপুর বাজারে যান। বজ্রসহ ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি বাজারের একটি বট গাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। মহেশপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, নিহতদের পরিবার প্রতি ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি