নীলফামারীর জলঢাকায় মনিষা আক্তার ডলি নামে অনার্স পড়–য়া এক ছাত্রী আত্মহত্যা করেছে। ডলির বাড়ি উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৫নং ওয়াডের ডোলঢিপি গ্রামে। পরিবারের দাবি, কোচিং এর টাকা না পেয়ে বাবা মায়ের সঙ্গে অভিমান করে আত্মহননের পথ বেছে নিয়েছে সে।
শনিবার দুপুরে ডলির বাবা মতিউর রহমান জলঢাকা থানায় এসে লিখিত দিয়ে ময়না তদন্ত ছাড়াই তার মেয়ের লাশ দাফন সম্পন্ন করেন। মতিউরের লিখিত আবেদনে জানা যায়, ডলি রংপুরে কোচিংয়ে যেতে বাবা মায়ের কাছে টাকা চায়। টাকা দিতে অপারগতা জানালে, ডলি শনিবার সকাল ৯টার দিকে অভিমান করে মনের ক্ষোভে ঘড়ের তীরে নিজের ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনার সত্যতা শিকার করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ডলির বাবার আবেদনের প্রেক্ষিতে ও কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য দেওয়া হয়েছে।
ইত্তেফাক/কেআই