মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের শরীরে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। ক্লাবটির অফিশিয়াল টুইটার পেজে সাবেক এই কোচের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে টুইট করা হয়েছে। তবে তার চিকিত্সার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
টুইট বার্তায় বলা হয়, শনিবার স্যার অ্যালেক্স ফার্গুসনের মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। কিন্তু সুস্থতার জন্য তাঁকে বেশ কিছু দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হবে। তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে যথাসম্ভব গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
১৯৮৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যানইউর কোচ ছিলেন অ্যালেক্স ফার্গুসন। ২৬ বছরের কোচিং ক্যারিয়ারে ইংলিশ ক্লাবটিকে ৩৮টি ট্রফি এনে দেন তিনি। এরমধ্যে ১৩টি লিগ ট্রফি জেতে ম্যানইউ।
ইত্তেফাক/এএম