চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ার ইউনিয়নের ফতেনগর এলাকায় গত শনিবার বিকালে ফুটবল খেলায় গোল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্েষ আটজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন ফতেনগর ও হাজিপাড়া ফুটবল একাদশের মধ্যে ফতেনগর স্থানীয় মাঠে ফুটবল খেলা চলাকালীন গোল নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে খেলোয়াড় অপু দাশ (১৭), সাইফুল করিম (১৮), সাইম (১৭), মিনহাজুল ইসলাম (১৮), মারুফ (১৭) ও আবদুল আজিজ (১৮) সহ প্রায় আটজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/এএম