মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মাসুদ পারভেজকে শনিবার রাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাসুদ পারভেজকে তার শহরের বেউথা বাসা থেকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের ওই কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/আরকেজি