চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন

কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মমতাজ উদ্দিন(৬৯) আর নেই। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কুমিল্লা সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহে রাজিউন। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তানের জনক ছিলেন।
 
গতকাল রবিবার সকালে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজাপূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও বাংলাদেশ পুলিশের বিপুল সংখ্যক সদস্যসহ অসংখ্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের জীবনি নিয়ে কথা বলেন, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী ভূমি কমিশনার দীপন দেবনাথ, উপজেলা কমান্ডার আলহাজ্ব আবুল হাশেম, মুন্সিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম, মরহুমের ছেলে এলজিইডি কর্মকর্তা নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জমান, আলহাজ্ব নূরে আলম মিয়াজী, ছাত্রলীগের উপজেলা যুগ্ম আহ্বায়ক সোহাগ মাহমুদ, মুন্সিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলু, মাওলানা কামাল উদ্দিন, আ’লীগ নেতা প্রফেসর মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন প্রমূখ।
 
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/নূহু