গোপালগঞ্জে ট্রাক উল্টে নিহত ৩

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক উল্টে ৩জন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছেন। সদর উপজেলার পাথালিয়া নামকস্থানে সোমবার সকালে এ সড়ক দুর্ঘটনা ঘটে।সদর থানার এসআই সিরাজুল ইসলাম নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।
 
নিহতরা হলেন- খুলনার বটিয়াঘাট উপজেলার নোয়ালতলা গ্রামের মো. ইউনুস শেখের ছেলে মাহামুদুল হাসান শেখ (৪০), একই উপজেলার তালগুনিয়া গ্রামের মিজানুর রহমান মজনু শেখের ছেলে মঈনুদ্দিন শেখ (৪২), একই গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে মো. কামরুল ইসলাম শেখ (৪২)। তাদের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।
 
সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক জানান, ঘটনাস্থলে একটি ট্রাক উল্টে ২জন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি