পূর্বধলায় ট্রেনে কাটাপড়ে কিশোরের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (১৫) এক কিশোর মারা গেছে। আজ সোমবার দুপুরে জারিয়া-ময়মনসিংহ রেলপথের ১৫ নম্বর ব্রিজের দক্ষিণ পাশে পূর্বধলা উপজেলার বাড়হা উত্তরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, আজ দুপুরে জারিয়া থেকে ঢাকাগামী ৪৯ নম্বর বলাকা কমিউটার ডাউন ট্রেনটির ছাদে চড়ে যাচ্ছিল ওই কিশোর। বাড়হা নামক স্থানে ট্রেনটি আসলে ওই কিশোর ট্রেনের এক বগি থেকে অন্য বগিতে লাফিয়ে যাওয়ার সময় বগির মাঝখানে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনূল ইসলাম মণ্ডল নান্টু ও স্থানীয়রা জানান, নিহত কিশোর তাদের অপরিচিত বলে মনে হচ্ছে। ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান ফরাজি জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।
 
ইত্তেফাক/এসএস