চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোহাজারী হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এসময় ১ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ হাবিব (২৮)। ৬ মে রবিবার রাত ১১টায় সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখালের মুখ এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তল্লাশী করে চালকের সামনের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ ইয়াবা পাচারে জড়িত দিনাজপুর জেলার হাকিমপুর থানার মনেশাপুর পাঠান পাড়ার মৃত সমশুল ইসলামের ছেলে মোহাম্মদ হাবিব(২৮)কে আটক করেছে। এসময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়। ইয়াবাগুলোর মূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা। এব্যাপারে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে ইত্তেফাককে হাইওয়ে থানার ওসি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু