সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাঈদ (১০)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাঈদ ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গরিবার ঝিল এলাকার মোহাম্মদ শফির ছেলে। সোমবার দুপুর দেড়টায় উপজেলার ছদাহা ইউনিয়নের গরিবার ঝিল এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে সাঈদ বাড়ির পাশের বিল দিয়ে হাঁটছিল। এ সময় বিলের আইলে বিদ্যুতের ছেঁড়া তারে সে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেখানেই তার মৃত্যু হয়।
 
উপজেলার ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোসাদ হোসাইন চৌধুরী ও ৬নং ওয়ার্ডের ইউ.পি সদস্য আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাঈদ এলাকার গরিবার ঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির ছাত্র ছিল।
 
ইত্তেফাক/নূহু