বার্সেলোনা তারকা আন্দ্রে ইনিয়েস্তাকে প্রশংসায় ভাসালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। রবিবার ন্যু ক্যাম্পে ক্যারিয়ারের শেষ এল ক্লাসিকো খেলেছেন এই মিডফিল্ডার। ম্যাচ শেষে রিয়াল কোচ বললেন, ইনিয়েস্তার একবার হলেও ব্যালন ডি অ’র পাওয়া উচিত ছিল।
স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপ জয়ের অংশীদার ইনিয়েস্তা। বার্সাকে বহু স্মরণীয় জয় উপহার দিয়েছেন। ক্যারিয়ারে ট্রফি জয়ে কোনও অপূর্ণতা নেই। আগামী মৌসুমে চীনে পাড়ি পাড়ি জমাবেন ৩৩ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার।
রবিবারের ম্যাচে ৫৮ মিনিটে ইনিয়েস্তাকে তোলে নামানো হয় পলিনহোকে। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচেও উত্তেজনা ছড়িয়েছেন ইনিয়েস্তা। মাঠ ছাড়ার সময় ন্যু ক্যাম্পের ৯৮ হাজার দর্শক উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানায়। ইনিয়েস্তা তখন আবেগে ভাসছেন।
রিয়াল কোচ জিদানও প্লেয়ার্স টানালে পাঁচ মিনিট অপেক্ষা করেন। এর পর বুকে জড়িয়ে ধরেন ইনিয়েস্তাকে। আর ম্যাচের আগেই বার্সা জিদান বলেন, সে (ইনিয়েস্তা) শুধু চমৎকার ফুটবলার নয়, অসধারণ মানুষও। তার একবার হলেও ব্যালন ডি অ’র জেতা উচিত ছিল।
২০০২ সালে বার্সায় অভিষেক হয় ইনিয়েস্তার। ১৬ বছরের ক্যারিয়ারে ৪৪৭ ম্যাচে এ পর্যন্ত মোট ৩৫ গোল করেছেন।
ইত্তেফাক/কেআই