কথিত পুলিশের এএসআই রফিকের বিরুদ্ধে অবশেষে ধর্ষণ মামলা দায়ের হয়েছে সিদ্ধিরগঞ্জ থানায়। ধর্ষিতা যুবতি (৪৫) নিজেই বাদী হয়ে গত রোববার রাতে মামলাটি দায়ের করেন।
এর আগে একই দিন বিকেলে ওই যুবতি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও তা পাত্তা দেয়নি পুলিশ। পরে সাংবাদিকেরা ঘটনাটি জানার পর এদিন রাতেই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।
যুবতি দাবী করেন, গত শুক্রবার থানার আব্দুল আলীম পুল এলাকায় রফিক নামে একজন তাঁকে ধর্ষণ করে। সে নিজেকে পুলিশের এএসআই বলে পরিচয় দেয়। তাঁর সাথে রনি নামের একজন যুবকও ছিলো।
মামলার গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার মিয়া। তিনি জানান, রফিক নামে অভিযুক্ত ব্যক্তি মূলত পুলিশ নয়। সে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ওই যুবতীর সাথে পরিচিত হয়েছে। এই পরিচিতি পর্বে রনি নামের যুবকটি সহযোগিতা করে। মূলত রনির পূর্ব পরিচিত ওই ব্যক্তি ও যুবতি।
ওসি আব্দুস সাত্তার আরও জানান, গত শুক্রবার ঘটে যাওয়া ঘটনায় গত রবিবার বিকেলে ওই যুবতি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরই রনিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রনি জানিয়েছে রফিক পুলিশ নন। সে পুলিশ পরিচয় দিয়ে এমন অপকর্ম করে বেড়ায়। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু