দলের বিপর্যয়ে ফের হাল ধরলেন সাকিব আল হাসান। সঙ্গী কেন উইলয়ামসন। এই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সানরাইজার্স হায়দারাবাদ শেষ পর্যন্ত ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪৬ রান করেছে। আইপিএলে নিজেদের দশম ম্যাচে এখনো শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হায়দারাবাদ এই রান সংগ্রহ করে।
শুরুতে ব্যাট করা হায়দারাবাদের ব্যাটসম্যানদের মধ্যে উইলিয়ামসন ৩৯ বলে পাঁচটি চার ও দুটি ছক্কার মারে করেন ৫৬ রান। আর সাকিব ৩২ বল থেকে পাঁচটি চারের মারে করেন ৩৫ রান। অন্য ব্যাটসম্যানদের মধ্যে শিখর ধাওয়ান (১৩) ও ইউসুফ পাঠান (১২) ছাড়া কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি।
বেঙ্গালুরুর বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ও টিম সাউদি তিনটি করে উইকেট নেন।
ইত্তেফাক/কেআই