দক্ষিণ আফ্রিকায় নিহত রাসেলের লাশের অপেক্ষায় স্বজনরা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাসেল নামে ধামরাইয়ের এক যুবক নিহত হয়েছেন। রাসেলের লাশের জন্য অপেক্ষা করছেন তার স্বজনরা। 
 
রাসেলের মামা ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন জানান, রাসেল আফ্রিকার কেপটাউন শহরে বিগত পাঁচ বছর ধরে রড সিমেন্টের ব্যবসা করে আসছিল। 
 
গত রবিবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। পরে দুর্বৃত্তরা রাসেলের কাছ থেকে মোটা অংকের টাকা ছিনিয়ে নেয়। রাসেলের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। রাসেল উপজেলার ইকুরিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।
 
ইত্তেফাক/ইউবি