সুনামগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামে বজ্রপাতে শাহানা বানু (৬২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  
 
মঙ্গলবা বেলা ১১টায় বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী। 
 
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নব গোপাল দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি