আগৈলঝাড়ায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিন শ্রমিক। 
 
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বেল্লাল তালুকদারের জমিতে ১০ জন শ্রমিক ধান কাটছিল। এ সময় বজ্রপাতে শ্রমিক খোকন প্রামানিকসহ (২৮) তিনজন শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। 
 
খোকন কুষ্টিয়ার খোকসা থানার গফরগাঁও গ্রামের আলতাফ প্রামানিকের ছেলে। অপর আহত তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি