প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। 
 
মঙ্গলাবর ভোরে ঝড়ে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ট্রেনের ইঞ্জিনের উপর গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় সিলেটগামী আন্তঃনগর উপবন ট্রেন আটকা পড়ে। 
 
রেলওয়ে ও বনবিভাগের কর্মীরা ভাঙা গাছ সরিয়ে রেলপথ পরিষ্কার করার পর বেলা পৌনে ১টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়। 
 
 
ইত্তেফাক/ইউবি