ময়মনসিংহের গৌরীপুরে মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের কামারজানি গ্রামে বজ্রপাতে এক কৃষক নিহত হন। তার নাম আবুল কাশেম (৬০)। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত আলী হোসেনের পুত্র। সোমবার সকালে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের পূর্ব শালিহর গ্রামে মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাতে রুস্তম আলী (৭০) নামে আরেক কৃষকের মৃত্যু হয়। নিহত কৃষক রুস্তম আলী ওই গ্রামের মৃত কছিম উদ্দিনের পুত্র।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম মঙ্গলবার দুপুরে নিহত দুই কৃষকের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন।
ইত্তেফাক/নূহু