তাহিরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

তাহিরপুরে বজ্রপাতে নূর হোসেন (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। তিনি উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাটি তাহিরপুর গ্রামের মুক্তুল হোসেনের ছেলে। 
 
তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নূর হোসেন মঙ্গলবার দুপুর ১২টায় শনির হাওরে তার আবাদকৃত জমিতে ধান কাটতে যান। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।
 
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর কৃষক নূর হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু