ঘাটাইল ইউপি নির্বাচনের স্থগিত কেন্দ্রের পুনঃ ভোটগ্রহণ ১৫ মে

ঘাটাইল ইউপি নির্বাচনের স্থগিত কেন্দ্রের পুনঃ ভোটগ্রহণ হবে ১৫ মে। গত ৭ মে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মেদ খানের স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়, স্থগিত কেন্দ্রের চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য পদে এ পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
 
গত ২৯ মার্চ ঘাটাইল উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগের রাতে সাগরদীঘি ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতার ঘটনায় এক যুবক নিহত হয়। এ ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন এই কেন্দ্রের নির্বাচন স্থগিত করে। এর ফলে সাগরদীঘি  ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদসহ চেয়ারম্যান পদের  ফলাফলও স্থগিত রয়েছে।
 
উল্লেখ্য,  চেয়ারম্যান পদে  ৮ কেন্দ্রের ফলাফলে আওয়মী লীগের বিদ্রোহী ( স্বতন্ত্র ) প্রার্থী শহিদুল ইসলাম সাড়ে সাতশ ভোট বেশি পেয়ে (চশমা) এগিয়ে রয়েছেন। স্থগিত কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৪৫।
 
ইত্তেফাক/নূহু