বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। এ ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই রাতেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে।
এব্যাপারে একাধিক সূত্রে জানা গেছে, ওই সময় উপজেলার নলশ্রী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আব্দুস সালাম মোল্লা (৪৫) স্থানীয় বটতলা সান্টুর চায়ের দোকানের সামনে বসে ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের রাসেল, তারেক ও শাহিনসহ ৯ জন এ সময় অতর্কিতে হামলাপ করে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি খলিলুর রহমান মামলাটি তদন্ত করার জন্য এস .আই. শাহাদাত হোসেনকে নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা রাতেই নলশ্রী এলাকা থেকে অভিযুক্ত আসামি তারেক ও শাহিনকে গ্রেফতার করে। পরদিন সকালে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।
ইত্তেফাক/নূহু